পৌর নির্বাচনের কারণে হিলি বন্দর বন্ধ ছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের হাকিমপুর পৌরসভায় নির্বাচনের কারণে গতকাল বুধবার হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানির কার্যক্রম বন্ধ ছিল।ফলে এ বন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্যবাহী কোনো ট্রাক আসা-যাওয়া করেনি। তবে চেকপোস্টের মাধ্যমে পাসপোর্টধারী যাত্রীদের পারাপার ছিল স্বাভাবিক। আজ বৃহস্পতিবার থেকে যথারীতি বন্দরের কার্যক্রম চালু হবে বলে জানা গেছে।