পৌর শহরে ব্যবসায় সংক্রান্ত আইনকানুন প্রণয়নের উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বব্যাংকের সদস্য সংস্থা ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন (আইএফসি) বাংলাদেশকে পৌরশহরে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় (এসএমই) সংক্রান্ত রেগুলেশন্স বা আইনকানুন সহজীকরণ ও মানোন্নয়নে সহায়তা করছে।আইএফসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে গত মঙ্গলবার এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, আইএফসির ব্যবস্থাপনায় পরিচালিত এই উদ্যোগের আওতায় জনপ্রশাসন মন্ত্রণালয় দেশের পৌরশহরে পরীক্ষামূলক প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করবে। পৌরশহর তিনটি হলো কক্সবাজার, গোপালগঞ্জ ও হবিগঞ্জ।উদ্যোগটি বাস্তবায়নে আরও দুই অংশীদার হচ্ছে যুক্তরাজ্যের সাহায্য সংস্থা ডিএফআইডি ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ)।