পৌরকর আদায়ে সচেতনতা বাড়াতে শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌরকর আদায়ে মানুষের সচেতনতা বাড়াতে শোভাযাত্রা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। গতকাল রোববার সকালে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক এলাকা থেকে এ শোভাযাত্রা শুরু হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল নয়টার দিকে শোভাযাত্রাটি উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতান উল ইসলাম চৌধুরী। পরে শোভাযাত্রাটি বাহাদুর শাহ পার্ক এলাকা হয়ে গুলিস্তান, মতিঝিল, মৌচাক, বাংলামোটর, বসুন্ধরা সিটি মার্কেট, রাসেল স্কোয়ার, ধানমন্ডি ২৭, সায়েন্স ল্যাব, আজিমপুর হয়ে নগর ভবনে এসে শেষ হয়। শোভাযাত্রায় ঘোড়ার গাড়ি ও ট্রাকে করে করপোরেশনের পক্ষে সংস্কৃতিকর্মীরা পৌরকর দেওয়ার আহ্বান জানিয়ে গান পরিবেশন করেন। এ ছাড়া শোভাযাত্রায় প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মনিরুজ্জামান, মহাব্যবস্থাপক (পরিবহন) এ এস এম ইমদাদুদ দস্তগীরসহ বিভাগীয় প্রধান ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নগর উন্নয়নের স্বার্থে কর প্রদানের জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।