প্যাকেজ মূসক সহনীয় করা হোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাজী আমিনুল হক সভাপতি, খুলনা শিল্প ও বণিক সমিতি
কাজী আমিনুল হক সভাপতি, খুলনা শিল্প ও বণিক সমিতি

প্রস্তাবিত বাজেটে যোগাযোগ ও অবকাঠামো খাতের বরাদ্দ, কৃষিতে প্রণোদনা, গ্যাস সিলিন্ডারের ওপর শুল্ক কমানো ইত্যাদি পদক্ষেপের ফলে সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ হবে। দারিদ্র্য বিমোচন, ব্যবসা-বাণিজ্য ও শিল্পের উন্নয়নেও ভূমিকা রাখবে এ বাজেট। তামাক ও তামাকজাতীয় পণ্য তৈরির যন্ত্রপাতি আমদানিতে শুল্ক বৃদ্ধি করাও বাজেটের একটি ভালো দিক।
বাজেটে প্যাকেজ মূসকের হার বাড়ানো হলেও আলোচনার ভিত্তিতে চূড়ান্ত বাজেটে তা সহনীয় পর্যায়ে আনা হবে বলে আশা
করি। কালোটাকা সাদা করতে কর হার কমানো ভালো হয়েছে। এ ছাড়া ব্যক্তিশ্রেণির করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে তিন লাখ টাকা করা উচিত ছিল।
পদ্মা সেতু, খুলনা রেলস্টেশন ও রামপাল বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে বিশেষ বরাদ্দ রাখায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন ঘটবে।