প্যারাগন দেশে আনল সিরামিক সামগ্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্যারাগন সিরামিক লিমিটেড সম্প্রতি রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে তাদের বিশ্বমানের পরসেলেইন টেবিলওয়্যার সিরামিক সামগ্রী প্রবর্তন করে।অনুষ্ঠানে কোম্পানির উন্নতমানের সিরামিক সামগ্রীর পরিচিতিসহ ইউনিভারসেল পরসেলেইন, পার্ল কালেকশন, অ্যালুমেক্স এবং আইভরি সিল্ক সম্পর্কে সবাইকে অবগত করা হয়। এতে কোম্পানির পণ্যসামগ্রীতে ব্যবহারের জন্য প্যারাগন নামে সিলমোহরটিরও উন্মোচন করে।প্যারাগনের পরসেলেইন সামগ্রীটি উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও প্যারাগন সিরামিকের চেয়ারম্যান বিলাল মামুন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান ইমরান মামুন, ব্যবস্থাপনা পরিচালক শাহাদাত হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক মোর্শেদুজ্জামান রোমান, সিনিয়র জিএম আশেক আলম প্রমুখ।