প্যারামাউন্ট ইনস্যুরেন্স, রেকিট বেনকিজার ও বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্সের লভ্যাংশ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্যারামাউন্ট ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড ১০ শতাংশ শেয়ার লভ্যাংশ, রেকিট বেনকিজার লিমিটেড ৫০ শতাংশ নগদ লভ্যাংশ ও বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড ২৫ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে। আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।প্যারামাউন্ট ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড: প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ ২০১০ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৩ জুলাই সকাল ১০টায় ঢাকার গুলশানে স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। এজিএমের রেকর্ড ডেট ৪ মে। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, ওই সময় শেয়ারপ্রতি আয় ১৩.০৪ টাকা, শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য ১৩৪ টাকা ও নেট ওপেনিং ক্যাশ ফ্লো ১৫.৫৪ টাকা।রেকিট বেনকিজার লিমিটেড: প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ ২০১০ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১৫ জুন সকাল সাড়ে ১০টায় ঢাকার পুরাতন বিমানবন্দর সড়কে ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এজিএমের রেকর্ড ডেট ৮ মে। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, ওই সময় শেয়ারপ্রতি আয় ২৬.৭১ টাকা, শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য ৪৮.১৩ টাকা ও নেট ওপেনিং ক্যাশ ফ্লো ৬০.৬৭ টাকা।বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড: প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ ২০১০ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১২ মে বেলা ১১টায় ঢাকার কাকরাইলে আইডিইবি ভবন কমপ্লেক্সের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে অনুষ্ঠিত হবে। এজিএমের রেকর্ড ডেট ২৭ এপ্রিল। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, ওই সময় শেয়ারপ্রতি আয় ৪৬.৫৮ টাকা, শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য ১৭১.৫১ টাকা ও নেট ওপেনিং ক্যাশ ফ্লো ১৪১.৮৫ টাকা।