প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাজা মানযার নাদিম সম্প্রতি প্যারামাউন্ট ইনস্যুরেন্স কোম্পানির নতুন মুখ্য নির্বাহী হিসেবে যোগ দিয়েছেন। ২৮ বছরের পেশাগত জীবনে তিনি বিভিন্ন বিমা কোম্পানিতে দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী। মানযার নাদিম বাংলাদেশ ইনস্যুরেন্স একাডেমি থেকে সাধারণ বিমা ও কৃষি বিমাসহ বিভিন্ন বিষয়ে কোর্স সম্পন্ন করেছেন। তিনি ইনস্যুরেন্স ইনস্টিটিউট অব ইন্ডিয়ার অধীন মুম্বাইয়ের কলেজ অব ইনস্যুরেন্স থেকে আন্তর্জাতিক জিআইসি পুনঃ বিমার ওপর বিশেষ প্রশিক্ষণ লাভ করেন। দেশে-বিদেশে বিভিন্ন সেমিনার ও সিম্পোজিয়ামে অংশ নিয়েছেন তিনি। এ ছাড়া তিনি বাংলাদেশ জাতীয় দলের হয়ে দীর্ঘদিন হকি খেলেছেন।
বিজ্ঞপ্তি