প্যারামাউন্ট ইনস্যুরেন্সের ১০ শতাংশ বোনাস শেয়ার অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্যারামাউন্ট ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড ২০১০ সালের শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস শেয়ার অনুমোদন করেছে।ঢাকার গুলশানের একটি কনভেনশন সেন্টারে সম্প্রতি অনুষ্ঠিত কোম্পানির ১২তম বার্ষিক সাধারণ সভায় এ বোনাস শেয়ার অনুমোদন করা হয়।সভায় কোম্পানির চেয়ারম্যান সাখাওয়াত হোসেন সভাপতিত্ব করেন। এতে কোম্পানির ভাইস চেয়ারম্যান অলক দাস, উদ্যোক্তা পরিচালক নেওয়াজ আহমেদ, পরিচালকবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক মো. আজিজুল ইসলাম, প্রাতিষ্ঠানিক বিপণন পরিচালক আতাহার আলী খান, কোম্পানি সচিব হরিপদ দেব ও মুখ্য হিসাবরক্ষক হারুন-অর-রশীদ পাটোয়ারী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।