প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার স্পেকট্রা কনভেনশন সেন্টারে সম্প্রতি শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেডের দশম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান আনিতা হক। সভায় ব্যবস্থাপনা পরিচালক সাখাওয়াত হোসেনসহ অন্য পরিচালকেরা উপস্থিত ছিলেন। এ সময় কোম্পানির শেয়ারহোল্ডাররা ২০১৬ সালের ৩০ জুন শেষ হওয়া বছরের জন্য ১৭% লভ্যাংশ (১০% নগদ ও ৭% স্টক) অনুমোদন করেন। বিজ্ঞপ্তি।