প্যারিসে বাটেক্সপো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৈরি পোশাকশিল্পের বাজার সম্প্রসারণে প্রথমবারের মতো ফ্রান্সের রাজধানী প্যারিসে তিন দিনব্যাপী বাংলাদেশ অ্যাপারেল অ্যান্ড টেক্সটাইল এক্সপোজিশন (বাটেক্সপো) অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশের ৫৫ প্রতিষ্ঠান অংশ নিয়েছে। আয়োজন করেছে তৈরি পোশাকমালিকদের সংগঠন বিজিএমইএ। ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার শহীদুল ইসলাম গত মঙ্গলবার স্থানীয় সময় বেলা ১১টায় প্রদর্শনীর উদ্বোধন করেন। গতকাল বৃহস্পতিবার সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম।
বাণিজ্য ডেস্ক