প্রকল্প পরিদর্শন করলেন প্রাইম ব্যাংকের এমডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আহমেদ কামাল খান চৌধুরী এবং উপব্যবস্থাপনা পরিচালক ও সিবিও মো. তৌহিদুল আলম খান সম্প্রতি ব্যাংকের অর্থায়নে নির্মাণাধীন বার্ডস এঅ্যান্ডজেড লিমিটেডের প্রকল্প পরিদর্শন করেছেন। এ সময় বার্ডস এঅ্যান্ডজেডের চেয়ারম্যান মুস্তাফা আনোয়ার, ব্যবস্থাপনা পরিচালক নাজমুস শাহরিয়ার সাদাত আনোয়ার এবং প্রাইম ব্যাংকের কমার্শিয়াল ব্যাংকিং ডিভিশনের ইভিপি সৈয়দ নাজমুল হকসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।