প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ ও ব্যাখ্যা
গতকাল ২২ জানুয়ারি প্রথম আলোর ১৫-এর পাতায় নিত্যপণ্য নিয়ে প্রকাশিত ‘বিশ্ববাজারের তুলনায় দেশে দাম অনেক বেশি’ শীর্ষক প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ট্যারিফ কমিশন।ট্যারিফ কমিশন বলেছে, ‘এ ধরনের কোনো মন্তব্য ট্যারিফ কমিশন করেনি। কমিশনের বিশ্লেষণ হলো, বিশ্ববাজারের তুলনায় দেশে দাম কম রয়েছে। যেমন, সয়াবিন তেলের দাম পার্শ্ববর্তী সব দেশের তুলনায় বাংলাদেশে কম। চিনির এবং চালের ক্ষেত্রেও একই অবস্থা লক্ষ করা যায়।’সংস্থাটির চেয়ারম্যান মজিবুর রহমান স্বাক্ষরিত প্রতিবাদপত্রে আরও বলা হয়েছে, ‘আন্তর্জাতিক বাজারের যে তথ্য প্রতিবেদনে ব্যবহার করা হয়েছে তা ফ্রি অন বোর্ড বা এফওবি মূল্য। প্রকৃত লেনদেন মূল্য প্রিমিয়ামসহ অনেক ক্ষেত্রেই আরও বেশি হয়ে থাকে। এর সঙ্গে জাহাজভাড়া এবং বিমা-ব্যয় যোগ করে যে মূল্য দাঁড়ায় তা হলো সিআইএফ মূল্য। সিআইএফ মূল্যের সঙ্গেই অভ্যন্তরীণ বাজারমূল্যের তুলনা চলে। ওই ভাবে পর্যালোচনা করলে দেখা যাবে যে আন্তর্জাতিক বাজারের মূল্যের তুলনায় বাংলাদেশে প্রায় সব নিত্যপণ্যের দাম কম রয়েছে। পার্শ্ববর্তী দেশের তুলনায় অবশ্যই কম।’প্রতিবেদকের ব্যাখ্যা: বাংলাদেশ ট্যারিফ কমিশন চাল, গম, চিনি ও ভোজ্যতেলের দাম এক বছরে আন্তর্জাতিক বাজারে বাড়া-কমার যে উপাত্ত সংকলন গত বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠিয়েছে, তার ওপর ভিত্তি করেই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য ব্যবহার করে প্রথম আলো শুধু এই দর বৃদ্ধির সঙ্গে সঙ্গে তুলনা করেছে। ট্যারিফ কমিশনের সংকলিত উপাত্তে কোথাও এফওবি মূল্যের কথা উল্লেখ ছিল না। তাই প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদনেও ভুল হয়েছে।