প্রকাশিত সংবাদের একাংশের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০ সেপ্টেম্বর প্রথম আলোর অর্থ ও বাণিজ্য পাতায় (১৫) প্রকাশিত ‘শেয়ারবাজার কারসাজির অভিযোগে ব্যবস্থা নিতে যাচ্ছে এসইসি’ শিরোনামের সংবাদের একাংশের প্রতিবাদ জানিয়েছেন প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান ডা. এইচ বি এম ইকবাল। প্রিমিয়ার গ্রুপ অব কোম্পানিজের প্যাডে ইকবালের পক্ষে তাঁর একান্ত সচিব মোস্তফা তালুকদার এই প্রতিবাদপত্র পাঠিয়েছেন। তাতে বলা হয়, ‘প্রকাশিত প্রতিবেদনে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানসহ আমার (ডা. ইকবাল) বিরুদ্ধে এসইসির শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে। এটি মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ। সংবাদটি সম্পর্কে এসইসির সঙ্গে যোগাযোগ করা হলে তারা নিশ্চিত করে, আমার নামে কোনো অনিয়মের ব্যাপারে কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি।’প্রতিবাদপত্রে ইকবাল দাবি করেন, নিয়ন্ত্রক সংস্থার সব আইনকানুন মেনেই তিনি শেয়ারবাজারে বিনিয়োগ করে আসছেন। আর বাজারের সাম্প্রতিক ধসে তিনি নিজেও একজন ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী।প্রতিবেদকের বক্তব্য: এসইসির সংবাদ বিজ্ঞপ্তি এবং ‘পুঁজিবাজার তদন্ত কমিটি ২০১১’-এর রিপোর্টের ভিত্তিতে কমিশনের অধিকতর তদন্ত প্রতিবেদনের ভিত্তিতেই প্রতিবেদনটি করা হয়েছে।