প্রকাশিত সংবাদের একাংশের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বৃহস্পতিবার (২৬ জুন) প্রথম আলোর ১৫ পাতায় প্রকাশিত ‘ঋণ কেলেঙ্কাির, শাহ্জালাল ব্যাংকের পরিচালক গ্রেপ্তার’ শীর্ষক প্রতিবেদনের কিছু অংশের প্রতিবাদ জানিয়েছে শাহ্জালাল ব্যাংক।
এতে বলা হয়েছে, ব্যাংকের চেয়ারম্যান এ কে আজাদসহ অন্য পরিচালকের আত্মীয়স্বজনকে ভুয়া সনদে চাকির দেওয়া হয়েছে বলে গ্রেপ্তারকৃত পরিচালক মোহাম্মদ সোলায়মানের বরাতে যা ছাপা হয়েছে, তা বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।
প্রতিবাদলিপিতে আরও বলা হয়, শাহ্জালাল ব্যাংক শক্তিশালী মৌলভিত্তির ওপর অবস্থান করছে। ২৪ জুন অনুযায়ী ব্যাংকের আমানত ৯ হাজার ৯৫৩ কোটি টাকা ও বিনিয়োগ ৮ আট হাজার ১৮৫ কোটি টাকা।১৯ জুন অনুযায়ী আমদানি বাণিজ্য ৪ হাজার ৩৮ কোটি টাকা ও রপ্তানি-বাণিজ্য ৩ হাজার ৬৩১ কোটি টাকা।
শক্তিশালী আর্থিক ভিত্তির ব্যাংকটি ক্রমান্বয়ে দুর্বলতর দিকে যাচ্ছে বলে গ্রেপ্তারকৃত পরিচালক যে মন্তব্য করেছেন, তাও সত্য নয়। পর্ষদসভায় ভুয়া বিল উপস্থাপনের বিষয়টিও সম্পূর্ণ মিথ্যা।