প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোনালী ব্যাংক গতকাল বৃহস্পতিবার প্রথম আলোর ১৫ পৃষ্ঠায় প্রকাশিত ‘স্বীকৃত বিল কিনতে হলে ব্যাংকের প্রধান কার্যালয়ের অনুমোদন নিতে হবে’ শীর্ষক সংবাদের একাংশের প্রতিবাদ করেছে। প্রতিবাদপত্রে বলা হয়েছে, সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখা থেকে হলমার্কসহ আরও কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান যে অর্থ বের করে নিয়েছে তা ব্যাংকের পরিচালনা পর্ষদ কখনো জানত না। ব্যাংকের কয়েকজন অসাধু কর্মকর্তার যোগসাজশে এ ঘটনা ঘটেছে। পরিচালনা পর্ষদ এই ঘটনা জানার পর দ্রুত অনেক সিদ্ধান্ত নিয়েছে। ব্যাংকের নিজস্ব অডিট টিম এবং বাইরের অডিট কোম্পানি নিরীক্ষা করছে। প্রাথমিকভাবে অসাধু ও দুর্নীতিবাজ কয়েকজন কর্মকর্তাকে চিহ্নিত করে সাসপেন্ড করা হয়েছে। একই সঙ্গে ব্যাংকের টাকা আদায়ের চেষ্টা চলছে।সোনালী ব্যাংক আরও বলেছে, নিয়মানুযায়ী ব্যাংকের কর্মকর্তারা অর্পিত ক্ষমতাবলে এলসি খোলেন। তাঁদের ক্ষমতার মধ্যে না থাকলে তা পরিচালনা পর্ষদের অনুমোদনের জন্য পাঠানো হয়।