প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ৩০ সেপ্টেম্বর প্রথম আলোর ১৪ পাতায় প্রকাশিত ‘আইডিআরএ চেয়ারম্যানের বিরুদ্ধে ১৫ মামলা পপুলার লাইফ করিয়েছে’ শীর্ষক প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কর্তৃপক্ষ।কোম্পানির জনসংযোগ বিভাগের নির্বাহী পরিচালক আলমগীর ফিরোজ স্বাক্ষরিত প্রতিবাদপত্রে বলা হয়েছে, ‘আইডিআরএ চেয়ারম্যানের বিরুদ্ধে নামে-বেনামে মামলা কে বা কারা করেছে, তা প্রমাণিত হওয়ার আগেই সংবাদ প্রচার করায় আমাদের সুনাম ক্ষুণ্ন হয়েছে। মামলার জন্য বিআইএর নিন্দা প্রস্তাবে আমরাও সমর্থন জানিয়েছি।’প্রতিবাদপত্রে দুষ্টচক্র উদ্দেশ্যমূলকভাবে পপুলার লাইফের ব্যবসায়িক অগ্রগতিতে ঈর্ষান্বিত হয়ে বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রচার করছে বলেও উল্লেখ করা হয়।প্রতিবেদকের বক্তব্য: সরকারি একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে প্রথম আলোর প্রতিবেদনটি তৈরি হয়েছে। আইডিআরএ চেয়ারম্যানের বিরুদ্ধে হয়রানিমূলক মামলাগুলোর সঙ্গে পপুলার লাইফের জড়িত থাকার প্রমাণ গোয়েন্দা সংস্থার ওই প্রতিবেদনে রয়েছে।