প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর অর্থ ও বাণিজ্য পাতায় (পৃষ্ঠা-১৩) ১২ মে প্রকাশিত ‘দুই পরিচালকের বিরুদ্ধে ৩২৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ’ শীর্ষক সংবাদের একাংশের প্রতিবাদ জানিয়েছেন মার্কেন্টাইল ব্যাংকের পরিচালক এবং এসএ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এম শাহাবুদ্দীন আলম। এক লিখিত প্রতিবাদপত্রে তিনি জানিয়েছেন, ওই সংবাদে তাঁর বিরুদ্ধে মিথ্যা ও আপত্তিকর বক্তব্য প্রকাশ করা হয়েছে।

প্রতিবাদপত্রে বলা হয়েছে, মার্কেন্টাইল ব্যাংকের সঙ্গে এস অয়েল রিফাইনারির বাণিজ্যিক লেনদেনে বিভিন্ন সময়ে যে পে-অর্ডার ইস্যু করা হয়েছিল, সেগুলো মোট আর্থিক মূল্য থেকে কম ছিল। এতে আরও বলা হয়েছে, ব্যাংকের সঙ্গে তিন কোটি ২০ লাখ টাকার ডরমেন্ট সিকিউরিটির বিপরীতে ডিবিডিএস ডিপোজিট টার্মে লেনদেন চলে এবং কোনো ব্যাংকিং বিধিনিষেধ লঙ্ঘিত হয়নি। এতে আরও বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের ১৩.০২.২০১৩ তারিখের পত্র অনুসারে সংশ্লিষ্ট ক্ষেত্রে বিধিবিধান সাপেক্ষে বিষয়টি সতর্কতার সঙ্গে ছাড় দেওয়া হয়েছে।


প্রতিবেদকের বক্তব্য:
বাংলাদেশ ব্যাংকের তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে প্রতিবেদনটি প্রস্তুত করা হয়েছে।