প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর অর্থ ও বাণিজ্য পাতায় ১২ মে প্রকাশিত ‘দুই পরিচালকের বিরুদ্ধে ৩২৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ’ শীর্ষক প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন মার্কেন্টাইল ব্যাংকের পরিচালক মো. শহিদুল আহ্সান। এক লিখিত প্রতিবাদপত্রে তিনি জানান, মেসার্স মেশমার্ক লিমিটেড, মেসার্স রিজেন্ট করপোরেশন, মেসার্স তিতাস অ্যাগ্রো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সঙ্গে তাঁর কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই। তিনি নামে বা বেনামে কোনোভাবেই এই প্রতিষ্ঠানগুলোর মালিক বা অংশীদার নন। ব্যাংক থেকে গৃহীত ঋণের বিষয়ে সম্পূর্ণ দায় প্রতিষ্ঠানের মালিকদের।

প্রতিবেদকের বক্তব্য: বাংলাদেশ ব্যাংকের তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। বিষয়টি নিয়ে দুর্নীতি দমন কমিশনও তদন্ত করছে।