প্রকাশিত সংবাদের প্রতিবাদ
২৬ জুলাই মঙ্গলবার প্রথম আলোর শেষ পৃষ্ঠায় প্রকাশিত ‘টিফার আদলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি হচ্ছে’ শীর্ষক প্রতিবেদনে ডি-নেটের নির্বাহী পরিচালক অনন্য রায়হানের মনগড়া মন্তব্য ছাপা হয়েছে বলে প্রতিবাদ জানিয়েছেন সংস্থাটির সহকারী পরিচালক মো. ইলিয়াছ খান।প্রতিবাদপত্রে বলা হয়েছে, প্রতিবেদককে অনন্য রায়হান চেনেন না এবং তিনি তাঁর কোনো সাক্ষাৎকার নেননি।প্রতিবেদকের বক্তব্য: প্রকাশিত প্রতিবেদনটি তৈরির সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য বাণিজ্য চুক্তির বিষয়ে সম্প্রতি মুঠোফোনে মন্তব্য জানতে চাইলে অনন্য রায়হান জানান, এ বিষয়ে তিনি তাঁর অবস্থান থেকে সরে আসেননি। আগে যা বলেছেন, এখনো তা-ই বলবেন। আগের মতামত উদ্ধৃতি হিসেবে ব্যবহার করতে পারি কি না, জানতে চাইলে তিনি ‘করতে পারেন’সূচক সম্মতি দেন। এমনকি গত মঙ্গলবার দুপুরে মুঠোফোনে আবারও কথা হলে তিনি জানান, কবে কথা হয়েছে, তিনি মনে করতে পারছেন না।