প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও বক্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর বাণিজ্য পাতায় ৯ আগস্ট প্রকাশিত ‘অখ্যাত কোম্পানির ঋণ প্রস্তাবে সতর্কতা’ শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছে ক্যাপিটাল কিং ইনভেস্টমেন্ট ইন্টারন্যাশনাল ইনক। প্রতিষ্ঠানটির প্রধান সমন্বয়কারী মো. ছাদেকের পাঠানো প্রতিবাদপত্রে বলা হয়েছে, ক্যাপিটাল কিং আন্তর্জাতিক স্বনামধন্য বিনিয়োগকারী প্রতিষ্ঠান। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে তারা একটি ইনকরপোরেটেড কোম্পানি। বিনিয়োগ বোর্ড, বাংলাদেশ ব্যাংক ও সংবাদমাধ্যমকে তথ্য যাচাই-বাছাই করে সংবাদ পরিবেশনের অনুরোধ জানানো হয়েছে।

প্রতিবেদকের বক্তব্য: কেন্দ্রীয় ব্যাংক ও বিনিয়োগ বোর্ডের নথিপত্রে, ক্যাপিটাল কিংকে অখ্যাত কোম্পানি হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রতিবেদকের নিজস্ব কোনো বক্তব্য নেই প্রতিবেদনে।