প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছে হক ব্রাদার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘দেশে ট্রেডমার্ক লড়াই শুরু’ শিরোনামে ২১ এপ্রিল প্রথম আলোয় প্রকাশিত সংবাদের আংশিক প্রতিবাদ করেছে হক ব্রাদার্স ইন্ডাস্ট্রিজ। প্রতিষ্ঠানটির দাবি, প্রতিবেদনে ‘মি. এনার্জি’ বিস্কুট সম্পর্কে যেসব তথ্য উপস্থাপন করা হয়েছে, তা সঠিক নয়।হক ব্রাদার্স বলেছে, তারা ১৯৫৩ সাল থেকে এ দেশে সুনামের সঙ্গে বিভিন্ন স্বাদের বিস্কুট উৎপাদন করে আসছে। ‘মি. এনার্জি’ ব্র্যান্ডটি তাদের নতুন পণ্য। এজন্য বিএসটিআই থেকে লাইসেন্স নেওয়া হয়েছে। প্যাটেন্ট ও নকশা অনুমোদনের জন্য প্যাটেন্ট অধিদপ্তরে আবেদন করা হয়েছে। ‘মি. এনার্জি’ শুধু নামেই ‘এনার্জি প্লাস’ থেকে ভিন্ন নয়, এর ব্র্যান্ড নামটিও ইংরেজিতে লেখা।