প্রকাশিত সংবাদের বিষয়ে প্রাইম লাইফের বক্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৭ অক্টোবর প্রথম আলোর ১৫ পাতায় প্রকাশিত ‘নানা অনিয়মে অভিযুক্ত হয়েছে প্রাইম লাইফ’ শীর্ষক প্রতিবেদনের ব্যাপারে বক্তব্য দিয়েছে প্রাইম লাইফ ইনস্যুরেন্স কর্তৃপক্ষ। কোম্পানির জনসংযোগ বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান স্বাক্ষরিত এক পত্রে বলা হয়েছে, কোম্পানিটি শরিয়াহ মোতাবেক পরিচালিত এবং অনিয়ম, দুর্নীতি বা কোনো প্রতারণার সঙ্গে যুক্ত নয়। গ্রাহকদের সঙ্গে জালিয়াতির আশ্রয় নেওয়া এবং অনিয়মের কারণে ২০১০ সালের লভ্যাংশ স্থগিত রাখার বিষয়টিও সঠিক নয়।প্রতিবেদনে ব্যবস্থাপনা পরিচালকের বক্তব্যও সঠিকভাবে উপস্থাপিত হয়নি উল্লেখ করে কোম্পানিটি বলেছে, কোম্পানির আর্থিক হিসাব-নিকাশের নিরীক্ষার ভিত্তিতে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) একটি পত্র দিয়েছে, যার জবাব দেওয়ার আগেই সংবাদপত্রে কোনো প্রতিবেদন প্রকাশ যথাযথ নয়।প্রতিবেদকের বক্তব্য: প্রাইম ইসলামী লাইফের পাঁচ বছরের কার্যক্রমের ওপর সম্পন্ন একটি নিরীক্ষা প্রতিষ্ঠানের তদন্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করে প্রথম আলোর প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। এতে প্রথম আলোর নিজস্ব কোনো বক্তব্য নেই এবং প্রকাশের আগে সাংবাদিকতার নিয়মানুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য নেওয়া হয়েছে।