প্রকাশিত সংবাদের ব্যাখ্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত ২৯ মার্চ প্রথম আলোর অর্থ ও বাণিজ্য পাতায় ‘মাছ ধরার ট্রলার তৈরি হচ্ছে দেশে’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়, গভীর সাগরে মাছ ধরার ট্রলার নির্মাণে প্রথম এগিয়ে আসে ঢাকা ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস। তবে হাইস্পিড শিপবিল্ডিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড এক লিখিত পত্রে জানায়, দেশে গভীর সাগরে মাছ ধরার ট্রলার নির্মাণে প্রথম এগিয়ে আসে হাইস্পিড। ১৯৯৩ সালে হাইস্পিড শিপবিল্ডিংয়ের সহযোগী প্রতিষ্ঠান বে ট্রলিং লিমিটেড চারটি ট্রলার তৈরি করে। চিংড়ি মাছ ধরার এই চার ট্রলার এখনো গভীর সাগরে মাছ ধরায় নিয়োজিত আছে। হাইস্পিড গ্রুপের পক্ষে বে ট্রলিং লিমিটেডের মহাব্যবস্থাপক (কারিগরি) দেওয়ান আহসান উল করিম এ তথ্য জানান। —বি.স.