প্রকাশিত সংবাদের ব্যাখ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ৫ মার্চ প্রথম আলোর ১৫ পৃষ্ঠায় প্রকাশিত ‘কোম্পানি আইন সংশোধনের দায়সারা উদ্যোগ’ শীর্ষক প্রতিবেদনে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশের (আইসিএসবি) সভাপতি মোহাম্মদ সানাউল্লাহ্র বক্তব্য যথাযথভাবে উদ্ধৃত করা হয়নি বলে জানিয়েছে সংগঠনটি। সংগঠনটির সচিব এ কে এম দেলওয়ার হোসেন স্বাক্ষরিত এক পত্রে বলা হয়েছে, আইসিএসবির সভাপতি প্রচলিত কোম্পানি আইনকে দুর্বল বলেননি, বরং বিশ্বায়নের সঙ্গে সামঞ্জস্য রেখে একে যুগোপযোগী করার পক্ষে মত দেন। শেয়ারবাজার এবং আইনের দায়সারা সংশোধনীর ব্যাপারেও তিনি কোনো মন্তব্য করেননি। বরং বিদ্যমান আইনের দুর্বলতাগুলো উল্লেখ করে তা সংশোধনের প্রয়োজনীয়তার কথা বলেছেন।’