প্রকাশিত সংবাদের ব্যাখ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল প্রথম আলোর প্রথম পাতায় ‘“রহিম বাদশা”র অভিনব শেয়ারবাজার কারসাজি’ শিরোনামে প্রকাশিত সংবাদে ইক্যুইটি অ্যান্ড বন্ড ম্যানেজমেন্ট লিমিটেডকে আবদুর রহিমের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করা হয়েছে। কিন্তু প্রতিষ্ঠানটির এক পত্রে জানানো হয়েছে, আর্থিক অনিয়মের অভিযোগে কোম্পানির পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী গত বছর থেকে তিনি অব্যাহতি নিয়েছেন। বর্তমানে তাঁর সঙ্গে কোম্পানির কোনো সম্পর্ক নেই।প্রতিবেদকের বক্তব্য: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তদন্ত প্রতিবেদনে যে সময়ের কারসাজির কথা বলা হয়েছে, সেই সময় ইক্যুইটি অ্যান্ড বন্ড ম্যানেজমেন্টের সঙ্গে আবদুর রহিমের সম্পর্ক ছিল।