প্রকাশিত সংবাদের ব্যাখ্যা ও বক্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৮ মে প্রথম আলোর বাণিজ্য পাতায় ‘ফ্ল্যাটের স্বপ্নপূরণে এক অঙ্কের সুদ’ শীর্ষক প্রতিবেদনের এক অংশের সংশোধনী দিয়েছে ব্র্যাক ব্যাংক। প্রতিবেদনে বলা হয়েছে, গত মার্চ মাসে ব্র্যাক ব্যাংক ৮০ কোটি টাকা গৃহঋণ দিয়েছে। তবে ব্যাংকটি এক সংশোধনীতে জানিয়েছে, মার্চ মাসে ১৩১ কোটি টাকা গৃহঋণ দিয়েছে ব্র্যাক ব্যাংক।
প্রতিবেদকের বক্তব্য: গৃহঋণ-সংক্রান্ত তথ্য জানতে ব্র্যাক ব্যাংকের প্রধান যোগাযোগ কর্মকর্তার সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি কোনো তথ্য দেননি। প্রতিবেদন ছাপা হওয়ার পর এখন তথ্য দেওয়া হলো।