প্রকাশিত সংবাদের ব্যাখ্যা ও বক্তব্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৬ জুন প্রথম আলোর বাণিজ্য পাতায় প্রকাশিত ‘চা আমদানিতে ৮৪ কোটি টাকা শুল্ক ফাঁকি দিল ১৬টি প্রতিষ্ঠান’ শিরোনামের প্রতিবেদনের একটি অংশের ব্যাখ্যা দিয়েছে টেটলী এসিআই (বাংলাদেশ) লিমিটেড। উল্লেখ্য, ওই ১৬টি প্রতিষ্ঠানের তালিকায় টেটলী এসিআই (বাংলাদেশ) লিমিটেড আছে।
পাঠানো বক্তব্যে বলা হয়েছে, ২০১২ থেকে ২০১৫ সালের মধ্যে ভারত থেকে ১২ হাজার ১২৫ কেজি চা (যার গড় মূল্য প্রতি কেজি ১ দশমিক ৯৯ ডলার) এবং ভিয়েতনাম থেকে ৪৫ হাজার ৬৮০ কেজি চা (যার গড় মূল্য প্রতি কেজি ২ দশমিক শূন্য ৬ ডলার) আমদানি করা হয়েছে। এ দুটি আমদানিতে সরকার কর্তৃক নির্ধারিত শুল্ক পরিশোধ করা হয়েছে। কোনো শুল্ক ফাঁকি দেওয়া হয়নি।
প্রতিবেদকের বক্তব্য: প্রকাশিত প্রতিবেদনে শুল্ক মূল্যায়ন ও অভ্যন্তরীণ নিরীক্ষা কমিশনারেটের তদন্ত প্রতিবেদনের তথ্য ব্যবহার করা হয়েছে।