প্রকাশিত সংবাদের ব্যাখ্যা দিয়েছে এয়ারটেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ৩১ জুলাই দৈনিক প্রথম আলোতে প্রকাশিত ‘সিম নিবন্ধনে জালিয়াতি; তদন্তে নেমেছে বিটিআরসি’ শীর্ষক প্রতিবেদনে দুটি তথ্যের বিষয়ে ব্যাখ্যা দিয়েছে বেসরকারি মোবাইল ফোন অপারেটর এয়ারটেল।
‘গত ২৮ জুন রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থেকে এয়ারটেলের ১ লাখ প্রি-অ্যাকটিভেটেড সিম ও ২১ ব্যক্তিকে আটক করে পুলিশ’ প্রতিবেদনের এ লাইনটি তুলে ধরে তারা বলেছে, জব্দ করা সিমের সংখ্যাটি সঠিক নয়। পুলিশ তাদের বিবৃতিতে এ সংখ্যা উল্লেখ করেনি। পাশাপাশি আটক হওয়া ২১ ব্যক্তি এয়ারটেলের কেউ নয় বলেও উল্লেখ করেছে কোম্পানিটি।
এয়ারটেল আরও বলেছে, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হচ্ছে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এয়ারটেলের অনেক চালু সিম জব্দ করেছে। এসব প্রতিবেদন বিভ্রান্তিকর। এতে অতিরঞ্জিত সংখ্যা প্রকাশ করা হচ্ছে।
ময়মনসিংহ ও চট্টগ্রাম থেকে জব্দ করা সিমগুলো আগে থেকেই এয়ারটেল নিজস্ব উদ্যোগে অকার্যকর করেছিল বলেও উল্লেখ করা হয় প্রতিবাদপত্রে।