প্রকৃত উদ্যোক্তারা বঞ্চিত হলে ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে প্রকৃত উদ্যোক্তা বাছাই ও ঋণ বিতরণের ক্ষেত্রে অবহেলা করলে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক। খবর বাসসের।শনিবার টাঙ্গাইলে এক মতবিনিময় সভায় কেন্দ্রীয় ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের মহাব্যবস্থাপক সুকোমল সিংহ চৌধুরী এ কথা বলেন। সাউথইস্ট ব্যাংক এই মতবিনিময় সভার আযোজন করে। দেশের ব্যাংকগুলোকে কেন্দ্রীয় ব্যাংকের এসএমই নীতিমালা অনুসরণের আহ্বান জানিয়ে সুকোমল সিংহ বলেন, অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীদের অধিক হারে সম্পৃক্ত করতে ঋণ বিতরণ বাড়াতে হবে। নারী উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের পুনরায় অর্থায়ন তহবিলে পর্যাপ্ত অর্থ রয়েছে।সুকোমল সিংহ বলেন, ২০১০ থেকে ২০১১ সালে ১৭৫ কোটি টাকা বেশি ঋণ বিতরণ করা হয়েছে। এ বছর ৫৯ হাজার কোটি টাকার এসএমই ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা রয়েছে। সভায় উদ্যোক্তারা এসএমই খাতের ঋণের সুদের হার কমানোর আহ্বান জানান। অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংকের এসএমই বিভাগের যুগ্ম পরিচালক এস এম মোহাসিন হোসেন, সাউথইস্ট ব্যাংকের এসএমই বিভাগের উপপ্রধান পানু রঞ্জন দাশ, টাঙ্গাইল শাখার ব্যবস্থাপক মোহামঞ্চদ আবেদুজ্জামান বক্তব্য দেন। এর আগে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা টাঙ্গাইলের কয়েকটি তাঁত ক্লাস্টার পরিদর্শন করেন।