প্রকৌশল খাতে পণ্যের উৎপাদনশীলতা বৃদ্ধির বিষয়ে বুয়েটে প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হালকা প্রকৌশল খাতে পণ্যের মান ও উৎপাদনশীলতা বাড়াতে যন্ত্রপাতির আধুনিকায়ন বিষয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) গত রোববার চার দিনের এক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।বুয়েটের ইনস্টিটিউট অব অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি (আইএটি) আয়োজিত এ কর্মশালায় বিভিন্ন প্রকৌশল ও শিল্পপ্রতিষ্ঠানের ৩০ জন মালিক, ব্যবস্থাপক, উদ্যোক্তা, প্রযুক্তিবিদ ও প্রকৌশলী অংশ নেন। খবর বাসসের। আইএটির সেমিনার কক্ষে অনুষ্ঠিত ‘আপ গ্র্যাজুয়েশন অ্যান্ড মর্ডানাইজেশন অব মেশিনারি টু এনহ্যান্স প্রোডাক্টিভিটি অ্যান্ড কোয়ালিটি অব প্রোডাক্ট ইন লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টর’ শীর্ষক এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) সাবেক উপাচার্য ও ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের সাবেক সভাপতি অধ্যাপক আনোয়ারুল আজীম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইএটির পরিচালক অধ্যাপক এম কামাল উদ্দিন।