প্রগতি ইনস্যুরেন্সের এক ব্যবস্থাপককে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্পূর্ণ বাকিতে ব্যবসা করায় প্রগতি ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের চট্টগ্রামের জুবিলি রোড শাখার ব্যবস্থাপককে জরিমানা করেছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। আজ সোমবার আইডিআরএর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।আইডিআরএ সূত্র জানায়, সংস্থাটির একটি পরিদর্শক দল গত ২৩ এপ্রিল প্রগতি ইনস্যুরেন্সের জুবিলি রোড শাখা পরিদর্শন করে। এ সময় প্রতিষ্ঠানটির টাকার রসিদ ও ব্যাংকের বিবরণী পরীক্ষা করে সম্পূূর্ণ বাকি ব্যবসার প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তাদের শুনানিতে ডাকে আইডিআরএ। আজ সোমবার আইডিআরএ কার্যালয়ে এ-সংক্রান্ত শুনানি হয়। এতে প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট শাখার ব্যবস্থাপক মো. নজরুল ইসলামকে ব্যক্তিগতভাবে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।শুনানিতে প্রগতি ইনস্যুরেন্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। এ সময় আইডিআরএর সদস্য নবগোপাল বণিক, মো. ফজলুল করিম ও ছাঈদ আহমেদ খান উপস্থিত ছিলেন।