প্রগতি ইনস্যুরেন্সের এজিএমের তারিখ পরিবর্তন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি প্রগতি ইনস্যুরেন্সের বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরিবর্তন করা হয়েছে। আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, অনিবার্য কারণ বশত প্রগতি ইনস্যুরেন্সের ২৮তম এজিএম আগামী ১৫ মের পরিবর্তে ২৮ মে অনুষ্ঠিত হবে। এজিএম সম্পর্কিত অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে।