প্রগতি ইনস্যুরেন্সের নগদ ও শেয়ার লভ্যাংশ ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রগতি ইনস্যুরেন্সের পরিচালনা পর্ষদ ২০১১ সালের ৩১ ডিসেম্বর সময়কাল পর্যন্ত ১৫ শতাংশ নগদ (প্রতি ১০ টাকার শেয়ারের বিপরীতে ১.৫০ টাকা) এবং ১০ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে। আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত খবরে বলা হয়, প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩১ মে দুপুর সাড়ে ১২টায় টাঙ্গাইলের ভুয়াপুরে যমুনা রিসোর্ট লিমিটেডে অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট আগামী ১৯ এপ্রিল।গত বছরের ৩১ ডিসেম্বর সময়কাল পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় ২.৩৬ টাকা এবং প্রতি শেয়ারে প্রকৃত সম্পদ মূল্য ৫৮.৩৪ টাকা।