প্রগতি লাইফ ইনস্যুরেন্সের পর্ষদ সভা ২৪ আগস্ট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি প্রগতি লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা ২৪ আগস্ট অনুষ্ঠিত হবে। আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, ডিএসই তালিকাভুক্তি আইন অনুযায়ী প্রগতি লাইফ ইনস্যুরেন্সের পরিচালনা পর্ষদ সভা ২৪ আগস্ট বেলা তিনটায় অনুষ্ঠিত হবে।
সভায় অন্যান্য বিষয়ের সঙ্গে গত ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সঙ্গে সভায় শেয়ারধারীদের জন্য লভ্যাংশ ঘোষণা হতে পারে।