প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ১০ শতাংশ লভ্যাংশ অনুমোদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ২০০৯ সালের শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে।সম্প্রতি যমুনা রিসোর্টে অনুষ্ঠিত কোম্পানির দশম বার্ষিক সাধারণ সভায় এই লভ্যাংশ অনুমোদন করা হয়।সভায় কোম্পানির চেয়ারম্যান খলিলুর রহমান সভাপতিত্ব করেন। এতে কোম্পানির সহসভাপতি প্রফেসর জাহাঙ্গীর চৌধুরী, পরিচালক আবদুল আউয়াল মিন্ট, তাবিথ এম আউয়াল ও শফিউর রহমান, নির্বাহী পরিচালক জাফর হালিম, সহকারী নির্বাহী পরিচালক চন্দ্র শেখর দাস এবং কোম্পানি সচিব আবদুর ওহাব মিঞা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।