প্রগতির গাড়ি কিনতে ব্যাংকের ব্যয়ের শর্ত শিথিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাষ্ট্রীয় মালিকানাধীন গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজের গাড়ি কিনতে ব্যাংকগুলোকে উৎসাহিত করছে বাংলাদেশ ব্যাংক।কেন্দ্রীয় ব্যাংক গতকাল সোমবার ব্যাংকগুলোর কাছে পাঠানো এক নির্দেশনায় বলেছে, ব্যাংকগুলো প্রগতি ইন্ডাস্ট্রিজ থেকে সর্বোচ্চ ৮৫ লাখ টাকা পর্যন্ত মূল্যমানের গাড়ি কিনতে পারবে। এ ক্ষেত্রে ইতিপূর্বে বাংলাদেশ ব্যাংকের দেওয়া নির্দেশনা শিথিল করা হয়েছে।এর আগে কেন্দ্রীয় ব্যাংক কোম্পানির অর্থে ৩৫ লাখ টাকার বেশি দামের মোটরকার বা ৫০ লাখ টাকার বেশি দামের জিপ কেনার ওপর বিধিনিষেধ আরোপ করেছিল।এখন প্রগতি ইন্ডাস্ট্রিজের গাড়ি কিনতে এ শর্ত শিথিল করে জিপ কিনলে ৮৫ লাখ টাকা পর্যন্ত সীমা বাড়ানো হয়েছে।