প্রগতির তৈরি পাজেরো জিপের বিপণন শুরু
রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান প্রগতির তৈরি পাজেরো স্পোর্টস জিপের আনুষ্ঠানিকভাবে বাজারজাত শুরু হয়েছে। গতকাল বুধবার শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া আনুষ্ঠানিকভাবে পাজেরো স্পোর্টস জিপের আনুষ্ঠানিক বাজারজাত-কার্যক্রম উদ্বোধন করেন। রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় প্রগতি ইন্ডাস্ট্রিজের ঢাকা বিক্রয় কেন্দ্রে আয়োজিত এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শিল্পসচিব কে এইচ মাসুদ সিদ্দিকী, প্রগতি ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক হাফিজ উদ্দিন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, প্রগতি ইন্ডাস্ট্রিজ শিগগিরই মধ্যবিত্তের উপযোগী প্রাইভেটকার তৈরি করবে। এ ছাড়া ২০১২ সালের জুনের মধ্যে সেডান কার উৎ পাদন করবে। আর এ গাড়িতে চড়েই ২০১২ সালের বাজেট অধিবেশনে যাবেন প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, বছরে ৩০০ পাজেরো স্পোর্টস জিপ সংযোজনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে এখনো পুরোনো মডেল ভি-৩১ পাজেরো জিপের চাহিদা থাকায় এ বছর ২০০ গাড়ি উৎ পাদন করা হবে। ইতিমধ্যে প্রগতি ইন্ডাস্ট্রিতে ৩০টি পাজেরো স্পোর্টস জিপ সংযোজন করা হয়েছে। এর মধ্যে ১৫টি জিপ সরকারি সংস্থায় বিক্রি করা হয়েছে। প্রতিটি জিপের দাম ধরা হয়েছে ৬৯ লাখ টাকা। দিলীপ বড়ুয়া আরও বলেন, মিৎ সুবিসির সঙ্গে চুক্তি অনুযায়ী সরকারি সংস্থায় এ জিপ বিক্রির দায়িত্ব প্রগতির ইন্ডাস্ট্রির। অন্যদিকে বেসরকারি পর্যায়ে এ জিপ বিক্রি করবে মেসার্স র্যাংগস মোটর লিমিটেড।