প্রগ্রেসিভ লাইফের পরিচালকদের জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্থিক প্রতিবেদন দাখিলে ব্যর্থ হওয়ায় শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের এক কোম্পানির প্রত্যেক পরিচালককে জরিমানা করা হয়েছে।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) গত মঙ্গলবারের সভায় এ জরিমানার সিদ্ধান্ত হয়। কোম্পানিটি হলো প্রগ্রেসিভ লাইফ ইনস্যুরেন্স।
বিএসইসি জানিয়েছে, কোম্পানিটি ২০১৩ সালের ডিসেম্বরে সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ২০১৪ সালের জুন সমাপ্ত অর্ধবার্ষিক এবং একই বছরের সেপ্টেম্বর শেষে প্রান্তিক প্রতিবেদন দাখিলে ব্যর্থ হয়। এ কারণে কোম্পানিটির প্রত্যেক পরিচালককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।