প্রচিতের নতুন রূপে যাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজ্ঞাপনী সংস্থা প্রচিত ১৩ বছর পার করে ১৪তম বছরের প্রারম্ভে নতুন রূপে যাত্রা শুরু করেছে।ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সম্প্রতি আয়োজিত ‘বিহাইভ মেটামরফসিস’ শীর্ষক এক অনুষ্ঠানের মাধ্যমে প্রচিত অ্যাডভারটাইজিং অ্যান্ড মার্কেটিং কোম্পানিকে প্রচিত ইন্টিগ্রেটেড মার্কেটিং কমিউনিকেশন্স লিমিটেডে রূপান্তরের ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের নতুন লোগো উন্মোচন করা হয়।অনুষ্ঠানে প্রচিত ইন্টিগ্রেটেড মার্কেটিং কমিউনিকেশন্সের পরিচালক বিন্দু জামাল ‘নিউ মিডিয়া’ ব্যবহারের প্রয়োজনীয়তা ও ইন্টিগ্রেটেড মার্কেটিং কমিউনিকেশন্সের বিভিন্ন দিক এবং বাংলাদেশে এর ব্যবহার তুলে ধরেন।অনুষ্ঠানে প্রচিতের ব্যবস্থাপনা পরিচালক সাবিনা ইয়াসমিন বলেন, ‘প্রচিত আধুনিক বিশ্বের প্রচারমাধ্যমের নিত্যনতুন টুলস ব্যবহার করে গ্রাহকদের যুগোপযোগী সেবা দেবে। এই অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্চপদস্থ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।এ ছাড়া অনুষ্ঠানে ম্যাজিক শো ও নৃত্যসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিজ্ঞপ্তি।