প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নের জন্য কাজ করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারে স্থিতিশীলতা আনতে সরকারঘোষিত প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নের লক্ষ্যে কাজ করা হবে বলে জানিয়েছেন শেয়ারবাজার নিয়ে গঠিত এফবিসিসিআইয়ের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মো. রকিবুর রহমান। আজ বুধবার বিকেলে মতিঝিলের ফেডারেশন ভবনের সম্মেলন কক্ষে স্ট্যান্ডিং কমিটির এক বৈঠক শেষে সন্ধ্যায় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।রকিবুর রহমান বলেন, ‘ঘোষিত প্রণোদনা প্যাকেজ সরকার যে প্রস্তাব দিয়েছে, ওই প্রস্তাবগুলো কীভাবে বাস্তবায়ন করা যায় এবং এগুলো যাতে সঠিকভাবে বাস্তবায়িত হয়, সে জন্য আমরা কাজ করব। এরই মধ্যে আমরা বেশ কিছু সুপারিশ তৈরি করেছি। শিগগিরই এগুলো এফবিসিসিআইয়ের বোর্ডে পাঠানো হবে। বোর্ড এটা গ্রহণ করলে পরে ওই সুপারিশগুলো সংশ্লিষ্টদের কাছে নিয়ে যাওয়া হবে।’ রকিবুর রহমান আরও বলেন, ‘শেয়ারবাজারে যাতে আস্থার জায়গায় ফিরে আসে এবং সরকারের নীতি যেন বাধাগ্রস্ত না হয়, সে ব্যাপারে আমরা কাজ করছি।’ এ ছাড়া প্রস্তাবগুলো বাস্তবায়নে কোনো ছোটখাটো সমস্যা থাকলে তা দূর করা হবে বলেও তিনি উল্লেখ করেন।বৈঠকে অন্যান্যের মধ্যে ডিএসইর সহসভাপতি মো. শাহজাহান, এফবিসিসিআইয়ের কয়েকজন পরিচালক ও বিনিয়োগকারীদের নেতারা উপস্থিতি ছিলেন।