প্রণোদনার পরও লেনদেন কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শেয়ারবাজারে আজ বৃহস্পতিবার দিনভর সূচকের ওঠানামা ছিল চোখে পড়ার মতো। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক খুব সামান্য বেড়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক কমেছে। তবে দুই স্টক এক্সচেঞ্জেই লেনদেন গতকালের চেয়ে কমেছে।এদিকে শেয়ারবাজারে স্থিতিশীলতা ফেরাতে গতকাল প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। এসইসির চেয়ারম্যানের প্রণোদনা প্যাকেজের যথাযথ বাস্তবায়ন চেয়েছেন বিনিয়োগকারীরা।বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি মিজান-উর রশিদ চৌধুরী বলেন, এসইসির চেয়ারম্যান যে প্যাকেজ ঘোষণা করেছেন তার যথাযথ বাস্তবায়ন প্রয়োজন। বিষয়গুলো বাস্তবায়িত হলে বাজারে ইতিবাচক প্রভাব পড়বে।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক দশমিক ৬৪ পয়েন্ট বেড়ে ৫,৩৭৩ দশমিক ৩০ পয়েন্টে দাঁড়িয়েছে। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়। পাঁচ মিনিটের মাথায় সূচক ১০৪ পয়েন্ট বেড়ে যায়। এরপর ২০ মিনিটে সূচক কমে যায় ৮৩ পয়েন্ট। এরপর থেকে সূচকের ওঠানামা চলে।ডিএসইতে আজ ২৫৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৫৫টিরই দাম কমেছে, বেড়েছে ৯৩টির আর অপরিবর্তিত রয়েছে পাঁচটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জে আজ লেনদেন হয়েছে ৫৩০ কোটি টাকা, যা গতকালের চেয়ে ৫২১ কোটি টাকা কম।ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো— সিটি ব্যাংক, ফুওয়াং সিরামিকস, বেক্সিমকো, গ্রামীণফোন, বেক্সিমকো ফার্মা, মার্কেন্টাইল ব্যাংক, ইবিএল, উত্তরা ব্যাংক, ইউসিবিএল ও সোস্যাল ইসলামী ব্যাংক।অন্যদিকে সিএসইর সার্বিক মূল্যসূচক ৩৭ পয়েন্ট কমে ১৫,২৪০ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ১৭৭টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৫৪টির, কমেছে ১১৪টির আর অপরিবর্তিত রয়েছে পাঁচটি প্রতিষ্ঠানের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৬০ কোটি টাকা লেনদেন হয়, যা গতকালের চেয়ে ৫৯ কেটি টাকা কম।