প্রতিটি পয়সা সাধারণ মানুষের জন্য ব্যয় হয়: প্রণব মুখার্জি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ২৬ ফেব্রুয়ারি ভারতের ২০১০-১১ অর্থবছরের বাজেট উপস্থাপনের পর অর্থমন্ত্রী প্রণব মুখার্জির সাক্ষাত্কার নিয়েছে দ্য ইকোনমিক টাইমস। এখানে তার সংক্ষিপ্ত রূপান্তর তুলে ধরা হলো।আপনার বাজেট মূল্যস্ফীতিকে উসকে দেবে বলে আশঙ্কা করা হচ্ছে। উন্নয়নপ্রক্রিয়া সাধারণ মানুষের জন্য। আমরা যে প্রতিটি পয়সা খরচ করি, তা সাধারণ মানুষের কাছেই যায়। এবার তিন লাখ ৭৩ হাজার কোটি রুপির যে বাজেট ব্যয় পরিকল্পনা করা হয়েছে, তা ভিন গ্রহের কারও জন্য নয়, এ দেশের মানুষের জন্য। সবাই এখানে সুবিধাভোগী। হ্যাঁ, বাজেটে কিছু উপাদান আছে, যা মূল্যস্ফীতিকে বাড়াতে পারে। তবে তা খুব বেশি নয়। আমি হিসাব করে দেখেছি, করসংক্রান্ত যে প্রস্তাব করা হয়েছে, তা মূল্যস্ফীতিতে দশমিক ৪০ শতাংশ প্রভাব ফেলবে। তবে সময়ের সঙ্গে সঙ্গে তা সমন্বয় হয়ে যাবে। আমাদের ঘাটতি মেটাতে হবে। বাজেটে আপনি রাজস্ব ঘাটতি কমানোর সে রকম কোনো উদ্যোগ নেননি। বরং মনে হচ্ছে, ইচ্ছে করেই ঘাটতি বাড়িয়ে রাখা হয়েছে?বাজেট বক্তৃতায় আমি রাজস্ব ঘাটতি নিয়ে বলিনি, যদিও বাজেটের দলিলে এর উল্লেখ আছে। রাজস্ব ঘাটতির হার বর্তমানের ৫ দশমিক ৩০ থেকে ২০১৩ সালে ২ দশমিক ৭০ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ বছর অবশ্য রাজস্ব ঘাটতি একটু বেশি হবে রাজস্ব আদায়ে কিছুটা কমতির কারণে। প্রত্যক্ষ করের ক্ষেত্রে উন্নতি হলেও পরোক্ষ কর কমে ২৬ হাজার কোটি রুপি হবে। তাই ঘাটতি বাড়বে।বিলগ্নীকরণ বা বেসরকারীকরণের মাধ্যমে আপনি ৪০ হাজার কোটি রুপি পাওয়ার আশা করছেন। পুঁজিবাজারের অবস্থার পরিপ্রেক্ষিতে এর কতখানি পূরণ হবে?আমরা বাজারের দিকে নজর রাখছি। বাজার পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা বিলগ্নীকরণ নীতিতে ধারাবাহিকতা রক্ষা করে আসছি। এ থেকে যে অর্থ পাওয়া যাবে, তা মূলধনি সম্পদ গঠনে ব্যবহার করা হবে। এর মাধ্যমে জনগণকে এসব প্রতিষ্ঠানে সম্পৃক্ত করা হচ্ছে। এতে প্রতিষ্ঠানগুলোর প্রাতিষ্ঠানিক সুশাসন জোরদার হবে। আমাদের পরিকল্পনা খুব পরিষ্কার। ৫১ শতাংশ মালিকানা সরকারের থাকবে। বাকিটা ছেড়ে দেওয়া হবে।