সাধারণ বিমা কোম্পানিগুলোর প্রতিনিধিদের কমিশন না দেওয়ার সদ্ধিান্ত নিয়েছে দেশের বিমা কোম্পানির মালিকদের সংগঠন বাংলাদেশ ইন্সু্যরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ)।ঢাকায় গতকাল মঙ্গলবার নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে আগের দিন সোমবার নেওয়া এ সদ্ধিানে্তর কথা জানিয়েছেন সংগঠনটির চেয়ারম্যান শেখ কবির হোসেন। এ সময় সোনার বাংলা ইন্সু্যরেন্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে এম ইফতেখার আহমেদ ও রূপালী ইন্সু্যরেন্স কোম্পানির এমডি পি কে রায় উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১৫ জানুয়ারি বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (ইডরা) প্রতিনিধিদের কমিশন দেওয়ার বিষয়ে যে প্রজ্ঞাপন জারি করেছে, কোম্পানিগুলো তা অনুসরণ করতে প্রস্তুত। কিন্তু এর বাস্তবায়ন দুরূহ। বিআইএ তাই সদ্ধিান্ত নিয়েছে, যত দিন পর্যন্ত না ইডরা কমিশনের হার নির্ধারণ করে দিচ্ছে, ততদিন কোনো সাধারণ বিমা কোম্পানি বিমা ব্যবসায় কমিশন দেবে না।১ মার্চ থেকে কার্যকরের কথা উলে্লখ করে ইডরার প্রজ্ঞাপনে বলা হয়েছিল, বিমাশিল্পের স্বার্থে এখন থেকে আর বিমা প্রতিনিধিদের কমিশনের টাকা প্রিমিয়ামের সঙ্গে সমন্বয় করা যাবে না। আগে প্রিমিয়ামের অঙ্ক জমা দিতে হবে, তারপর প্রতিনিধিদের কমিশনের টাকা পরিশোধ করা হবে। শুধু তাই নয়, কমিশনের অর্থ নগদ টাকার পরিবর্তে প্রাপকের ব্যাংক হিসাবে প্রদেয় (অ্যাকাউন্টপেয়ি) চেকের মাধ্যমে প্রদানের নির্দেশনা দেয় ইডরা। ইডরার ১৫ জানুয়ারির প্রজ্ঞাপনে আরও বলা হয়েছিল, কোনো অবস্থাতেই বিমা কোম্পানির পলিসি অথবা কভারনোটের টাকা প্রিমিয়ামের সঙ্গে সমন্বয় করা যাবে না। আর একটি পলিসি খোলা হলে প্রতিনিধিদের যে কমিশন দেওয়া হয়, তা তাদের দিতে হবে অ্যাকাউন্টপেয়ি চেকের মাধ্যমে। আবার আইডিআরএ থেকে নিবন্ধন নেওয়া প্রতিনিধি বা ব্রোকার ছাড়া কেউ এ কমিশন পাবেন না। সংবাদ সম্মেলনে শেখ কবির হোসেন বলেন, ইডরাকে ঠিক করে দিতে হবে কমিশনের হার কত হবে, অন্যথা কমিশনই দেওয়া হবে না। তিনি বলেন, বিমা আইন-২০১০ কার্যকর করতে অনেক বিধি ও প্রবিধান তৈরি করা দরকার। এক বছর পার হয়েছে, কিন্তু একটি বিধি বা প্রবিধানও গেজেট আকারে প্রকাশিত হয়নি। বিআইএ সভাপতি আরও বলেন, বিমা আইনের ৭৫ ধারা অনুযায়ী, একই ব্যক্তিকে একই সঙ্গে ব্যাংক ও বিমা কোম্পানির পরিচালক হতে বাধা নিষেধ আরোপ করা হয়েছে। আবার কোনো বিমা কোম্পানি তার পরিচালকদের একটি নির্দষ্টি মাত্রার অধিক ব্যবসা করতে পারবে না বলেও নির্দেশ দেওয়া হয়েছে। এসব প্রতিবন্ধকতা বিমাশিল্পের সুষ্ঠু উন্নয়নের পথে অন্তরায়। জানা গেছে, দেশের ৪৩টি সাধারণ বিমা কোম্পানিতে প্রায় ৬০ হাজার প্রতিনিধি রয়েছে, যাদের বেশির ভাগই কাগজে-কলমে থাকলেও বাস্তবে কোনো অসি্তত্ব নেই। তাই প্রতিনিধিদের কমিশন বাবদ পুরো টাকাই হয় ভাগাভাগি হচ্ছে নয় প্রিমিয়ামের সঙ্গে সমন্বয় করা হচ্ছে। আবার বিমা আইন-২০১০-এর বিধি ও প্রবিধান তৈরি না হওয়ায় এখনো দেশের বিমা খাত পরিচালিত হচ্ছে ১৯৩৮ সালের বিমা আইন অনুযায়ী। এই আইনের ৪০(১) ধারা অনুযায়ী বিমা ব্যবসার কমিশন পাওয়ার কথা বিমা প্রতিনিধিদের। অবশ্য এখন প্রতিনিধিদের কমিশন না দেওয়ার সদ্ধিান্ত নিলেও ইডরার প্রজ্ঞাপন জারির দিন যোগাযোগ করা হলে বিআইএ সভাপতি শেখ কবির হোসেন প্রথম আলোকে জানিয়েছিলেন, যথষ্টে সময় দিয়ে এই প্রজ্ঞাপনটি জারি হয়েছে বলে তিনি স্বাগত জানান। তিনিও চেকের মাধ্যমেই বিমা প্রতিনিধিদের কমিশনের টাকা পরিশোধ করার নিয়মকে সমর্থন করেছিলেন।