প্রতিবছর তিন লাখ নতুন করদাতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবছর গড়ে তিন লাখ নতুন করদাতা বাড়াবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রাজস্ব আহরণে করের জাল বিস্তৃত করার লক্ষ্যেই করদাতার সংখ্যা বৃদ্ধি করবে সংস্থাটি। এনবিআর কর্মকর্তাদের সঙ্গে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত এক বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত করদাতা বৃদ্ধির এ নির্দেশ দেন। বৈঠকে এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান সভাপতিত্ব করেন। সেগুনবাগিচার এনবিআর সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, রাজস্ব আদায় বাড়াতে করদাতা বৃদ্ধির বিকল্প নেই। তিনি বলেন, এনবিআরকে বড় লক্ষ্য দেওয়া হয়েছে, যাতে এনবিআর কর্মকর্তারা পরিশ্রম করে রাজস্ব লক্ষ্য অর্জন করেন।