প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষ প্রতিবন্ধী শ্রমিকদের অর্থনৈতিক কর্মকাণ্ডের মূলধারায় অন্তর্ভুক্ত করার বিষয়ে তৈরি পোশাকশিল্প মালিকদের উদ্বুদ্ধ করতে জার্মান সহযোগিতা সংস্থার (জিআইজেড) ইনক্লুসিভ স্কিলস ডেভেলপমেন্ট (আইএসডি) প্রকল্প সম্প্রতি একটি কর্মসূচির আয়োজন করেছে। আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে সম্প্রতি এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে চ্যাম্পিয়নস অব ইনক্লুশন নামক সংগঠনের লোগো উন্মোচন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এতে ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত থমাস প্রিন্স ও ঢাকা সিটি করপোরেশনের (উত্তর) মেয়র আনিসুল হক সম্মানিত অতিথি এবং বিজিএমইএর সহসভাপতি (অর্থ) মোহাম্মদ নাসির বিশেষ অতিথি ছিলেন।
বিজ্ঞপ্তি