প্রতিবন্ধীদের চাকরি খুঁজে দিতে সংগঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্মসংস্থানের ক্ষেত্রে দেশের প্রতিবন্ধী ও প্রতিবন্ধীদের নিয়োগকারীদের সহায়তা করতে ‘বাংলাদেশ বিজনেস অ্যান্ড ডিজ-অ্যাবিলিটি নেটওয়ার্ক (বিবিডিএন)’ নামে একটি সংগঠন গঠিত হয়েছে। ব্যবসায়ী সংগঠন, বেসরকারি সংস্থা ও প্রতিবন্ধীদের নিয়ে গঠিত এ সংগঠনের কাজ হবে প্রতিবন্ধীদের শোভন কাজ খুঁজে দেওয়া ও নিয়োগকারীদের আগ্রহী প্রার্থীর খোঁজ পেতে সহায়তা করা।
এ সংগঠন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের (বিইএফ) অধীনে কাজ করবে। ১১ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সংগঠনের উদ্বোধন করেন। আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এক বিজ্ঞপ্তিতে জানায়, গত শনিবার রাজধানীর বিইএফ কার্যালয়ে আইএলও ও বিইএফ আয়োজিত এক কর্মশালায় নিয়োগকারীদের বিবিডিএন সম্পর্কে জানানো হয়।