প্রতিবন্ধীদের সেবা খাতের উপযোগী করে গড়তে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবন্ধী জনগোষ্ঠীকে সেবা খাতে কাজ করতে পারার মতো গড়ে তুলতে সংশ্লিষ্ট ব্যক্তিদের আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। ‘প্রতিবন্ধীদের নিয়ে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল বৃহস্পতিবার এ সেমিনারের আয়োজন করে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। পিকেএসএফের সাধারণ পর্ষদের সদস্য মুন্সী ফয়েজ আহমেদ সেমিনারে সভাপতিত্ব করেন।
বিজ্ঞপ্তি