প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৮ আগস্ট প্রথম আলোর অর্থ ও বাণিজ্য পাতায় ‘সাতটি ছাড়া সব কারখানার শ্রমিক বেতন-ভাতা পেয়েছেন!’ শিরোনামে প্রতিবেদনটির একটি অংশের প্রতিবাদ জানিয়েছে মেডলার অ্যাপারেলস লিমিটেড। গতকাল রোববার পাঠানো এক প্রতিবাদলিপিতে দাবি করা হয়, বিজিএমইএর কর্মকর্তাদের বরাদ দিয়ে প্রকাশিত সংবাদটি অসত্য ও ভিত্তিহীন। মেডলার কর্তৃপক্ষ গত ২৯ জুলাই শ্রমিকদের মূল বেতনের শতভাগ বোনাস পরিশোধ করেছে।প্রতিবেদকের বক্তব্য: ঈদের আগে গত ৭ জুলাই বেতন-বোনাস নিয়ে বিজিএমইএ সংবাদ সম্মেলন করে। পরে বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম ও দুই সহসভাপতি যে সাতটি কারখানার পোশাকশ্রমিকেরা ঠিকঠাক বেতন-বোনাস পাননি বলে জানিয়েছেন, তার মধ্যে মেডলারের নাম ছিল।