প্রতিবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২ আগস্ট বৃহস্পতিবার প্রথম আলোর ১৫ পাতায় ‘দেনার দায়ে বিপাকে জিইএম’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের একটি মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন অব ট্রান্সফরমার ও সুইচগিয়ার (ম্যাটস)। প্রতিবাদপত্রে বলা হয়েছে, বেসরকারি কোম্পানির সব ট্রান্সফরমার নিম্নমানের নয়। আর জিইএম কোম্পানির ট্রান্সফরমার একাধিকবার বুয়েট টেস্টে কাঙ্ক্ষিত ফল দেয়নি।