প্রতিবাদের ব্যাখ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত শনিবার প্রথম আলোতে প্রকাশিত ‘এনআরবিসি ব্যাংক, খবরের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য’-এর ব্যাখ্যা দিয়েছেন মার্কেন্টাইল ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা আবদুল হামিদ। গতকাল রোববার এক ই-মেইল বার্তায় তিনি বলেছেন, এনআরবিসি ব্যাংক প্রথম আলোতে ১৬ ফেব্রুয়ারি একটি প্রতিবাদ পাঠালে ১৭ ফেব্রুয়ারি তা প্রকাশিত হয়নি। এনআরবিসি ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা এ ব্যাপারে সহযোগিতা চাইলে ১৭ ফেব্রুয়ারি আমি তা ব্যক্তিগত মেইল ঠিকানা থেকে প্রথম আলোতে পাঠাই। সম্পূর্ণ ব্যক্তিগত যোগাযোগের ভিত্তিতে এটি পাঠানো হয়। এর সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের সম্পৃক্ততা নেই।
১৫ ফেব্রুয়ারি প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় ‘একজনের কারণে ঝুঁকিগ্রস্ত এনআরবিসি ব্যাংক’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়। এনআরবিসি ব্যাংক সেটিরই প্রতিবাদ জানায়।